শনিবার ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Advertise with us

জাপানিদের সঙ্গে বৈঠক, সমঝোতা হলে সিদ্ধান্ত #13

  |   শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানিদের সঙ্গে বৈঠক, সমঝোতা হলে সিদ্ধান্ত #13

বিমানমন্ত্রী আফরোজা খানম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো চূড়ান্তের ব্যাপারে বলেছেন, আমরা আমাদের রেভিনিউ নিয়ে কাজ করছি। আলাপ আলোচনা চলছে। ওইটার সমঝোতা হলে আমরা একটা ডিসিশনে চলে আসব।

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আপনারা দেখছেন তো আমরা কীভাবে চেষ্টা করছি। আমরা এসেছি এক মাস ২০ দিনের মতো হয়েছে। এর মধ্যে আমরা অনেকবার তাদের সঙ্গে বসেছি। কারণ আমরা চাই এটা চালু হোক, আমাদের প্রধানমন্ত্রীও চান এটা চালু হোক। বারবার বসার কারণ হচ্ছে আমরা একটা সলিউশনে আসতে চাই। কারণ এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আমরা দেখছি সেগুলো আমাদের দেশের স্বার্থে হচ্ছে কিনা।

চুক্তির বিষয়টি কবে নাগাদ চূড়ান্ত হতে পারে জানতে চাইলে এসময় বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ফাইনাল না হওয়ার কিছু নেই। উই আর প্রসিডিং। এটা একটা অনগোয়িং প্রক্রিয়া। আমরা নেগোসিয়েশন করার কথা বলেছি। আশা করা যায়, এটা হয়ে যাবে। বিএনপি সরকারের সময় এটা চালু হবে এবং এই বছরের মধ্যে চালু হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর ভুঁইয়া বলেন, এটা বারবার আলোচনা না। এটা অনগোয়িং আলোচনা হচ্ছে। আমরা আমাদের দেশের জন্য বেস্ট ডিলটা চাই। এখানে আমাদের জাতীয় স্বার্থ সবার আগে। আমাদের প্রধানমন্ত্রী একটা অবজেকটিভ সেট করে দিয়েছেন। আমরা খুব দ্রুত সেটা ফুলফিল করতে চাই। আমাদের বিমান প্রতিমন্ত্রী এখানে বলেছেন, আমরা এ বছরের শেষ নাগাদ থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হওয়া দেখতে চাই।

উপদেষ্টা আরও বলেন, একটা নেগোসিয়েশন হচ্ছে। এখানে দুই পার্টিকে স্যাটিসফাইড হতে হবে। ওদের প্রস্তাবের সঙ্গে আমাদের প্রস্তাবের কিছু গ্যাপ ছিল। আজকে আমরা শুধু বলতে চাই, নেগোসিয়েশনটা সঠিক পথে এগোচ্ছে।

বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি প্রতিনিধি দলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

এমবার্কেশন ফি (বহির্গমন ফি), আপফ্রন্ট পেমেন্ট (অগ্রিম পরিশোধিত অর্থ) এবং রেভিনিউ শেয়ারের (আয় ভাগাভাগি) মত বিষয়গুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ভাইস মিনিস্টার নাকায়ামা রিইকো।

এছাড়া পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত অংশ নেন বৈঠকে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us
সম্পাদক
এ কে এম আশরাফুল হক
ঠিকানা